ICF Apprentice Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি দপ্তরে ১০১০টি শুন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করো।

ICF Apprentice Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-তে বিপুল সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের একাডেমিক যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত করা হবে। ইতিমধ্যেই ICF-এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন কারা আবেদন করতে পারবেন? শেষ তারিখ কবে? কীভাবে আবেদন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া কেমন? আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য একসাথে বিস্তারিতভাবে জেনে নিন।

নিয়োগকারী সংস্থা

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)

পদের নাম

অ্যাপ্রেন্টিস।

শূন্যপদের সংখ্যা

১০১০টি

Read More: কেন্দ্রীয় সরকারি দপ্তরে মাধ্যমিক পাশে গ্রুপ সি কর্মী নিয়োগ! প্রতিমাসে ২৫,৫০৬/- টাকা বেতন পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

ICF Apprentice Recruitment 2025 এই পদের জন্য ন্যূনতম মাধ্যমিক (দশম শ্রেণি) অথবা উচ্চমাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পাশ হলেই আবেদন করা যাবে। পাশাপাশি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে সমস্ত ক্ষেত্রেই ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা (ICF Apprentice Recruitment 2025)

  1. ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স ১১/০৮/২০২৫ তারিখ অনুযায়ী নির্ধারিত করা হবে।
  2. ITI কোর্স সম্পন্ন প্রার্থীরা ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ITI ছাড়া আবেদনকারীদের জন্য বয়স সীমা ১৫ থেকে ২২ বছর।
  3. সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।

মাসিক স্টাইপেন্ড

মাধ্যমিক পাশ (অভিজ্ঞতা ছাড়া)৬,০০০ টাকা
উচ্চমাধ্যমিক পাশ (অভিজ্ঞতা ছাড়া)৭,০০০ টাকা
ITI প্রার্থীরা৭,০০০ টাকা

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগপ্রাপ্তদের এক বছর বা ক্ষেত্রবিশেষে দুই বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রার্থী একটি সরকার স্বীকৃত অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাবেন। নির্বাচনের ভিত্তি হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ITI পরীক্ষার নম্বর।

How To Apply For ICF Apprentice Recruitment 2025?

  1. আবেদন সম্পূর্ণভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://pb.icf.gov.in অনলাইনে করতে হবে।
  2. প্রথমে রেজিস্ট্রেশন করে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
  3. এরপর আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
  4. আবেদনের শেষ তারিখ: ১১/০৮/২০২৫

আবেদন ফি

সাধারণ ও ওবিসি পুরুষ প্রার্থীদের জন্য১০০ টাকা
মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্যকোন ফি নেই

ICF Apprentice Recruitment 2025

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment