Jhargram District Recruitment 2025: ঝাড়গ্রাম জেলায় উচ্চমাধ্যমিক পাশে সরকারি কর্মী নিয়োগ! মাসিক বেতন পাবেন ১৫০০০ টাকা।

Jhargram District Recruitment 2025: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়নের জন্য আনন্দধারা প্রকল্পের সূচনা করা হয়েছে। এইবার ঝাড়গ্রাম জেলায় অবস্থিত আনন্দধারা ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যোগ্যতা থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই আগ্রহী সকল প্রার্থীদের জন্য পদের বিবরণ, যোগ্যতা, নিয়োগ ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।

পদের নাম

ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স।

মোট শূন্যপদের সংখ্যা

১৪টি।

Read More: কলকাতা সায়েন্স সিটিতে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন।

আবেদনের যোগ্যতা

  1. আবেদনকারীকে ঝাড়গ্রাম জেলার স্বনির্ভর গোষ্ঠী, মহাসংঘ অথবা কোনো স্বীকৃত NGO-র সদস্য হতে হবে।
  2. উপরের শর্ত পূরণ না হলেও আবেদন করা যাবে, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে পাঁচ বছরের স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  4. শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে।
  5. এই পদে নিযুক্ত হলে কোনো রকম পূর্ণকালীন সরকারি চাকরিতে যুক্ত থাকা যাবে না।

বেতন কাঠামো

প্রতিদিনের হিসেবে কর্মীদের বেতন প্রদান করা হবে। প্রতি মাসে ২৬ দিন কাজের ভিত্তিতে দৈনিক ৬০০ টাকা অনুযায়ী, মাসিক বেতন হবে মোট ১৫,৬০০ টাকা।

বয়স সীমা (Jhargram District Recruitment 2025)

ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ১লা জানুয়ারি, ২০২৫ অনুযায়ী। এছাড়া আরও বিস্তারিতভাবে জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।

নিয়োগ পদ্ধতি

নির্বাচন প্রক্রিয়ায় ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। উভয় ধাপে সফল প্রার্থীদেরই চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।

How To Apply For Jhargram District Recruitment 2025?

  1. আবেদন শুধুমাত্র অফলাইন মোডে গ্রহণ করা হবে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে কলমে পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে তা নির্ধারিত জেলা অফিসে ৩০ জুলাই, ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পুরোপুরি ভালোভাবে পড়ে নেওয়া আবশ্যক।

Jhargram District Recruitment 2025

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment