AIIMS Recruitment 2025: বর্তমান সময়ে যেখানে বহু যোগ্য চাকরিপ্রার্থী রাজ্যে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক সেই সময়ে কেন্দ্রের অন্তর্গত একটি অন্যতম প্রধান মেডিক্যাল প্রতিষ্ঠান AIIMS নার্সিং প্রার্থীদের জন্য বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে নার্সিং অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে জানুন নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
| নিয়োগকারী সংস্থা | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) |
| পদের নাম | নার্সিং অফিসার |
| মোট শূন্যপদের সংখ্যা | ৩,৫০০টি |

Read More: ভারতীয় রেলওয়েতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সুযোগ! প্রতিমাসে বেতন পাবেন ২১,৭০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
AIIMS Recruitment 2025 এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নিচের মধ্যে যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বিকল্প ১-
- ভারতীয় নার্সিং কাউন্সিল/রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
বি.এসসি (অনার্স) নার্সিং / বি.এসসি নার্সিং পাস
অথবা
পোস্ট-বেসিক বি.এসসি নার্সিং/বি.এসসি (পোস্ট সার্টিফিকেট) ডিগ্রি থাকতে হবে - সঙ্গে নার্স ও মিডওয়াইফারি হিসেবে ভারতীয়/রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
বিকল্প ২–
- ভারতীয়/রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি-তে ডিপ্লোমা
- সঙ্গে নার্স ও মিডওয়াইফারি হিসেবে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
- এর পাশাপাশি কমপক্ষে ৫০ বেডের হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো (AIIMS Recruitment 2025)
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা স্কেলে বেতন পাবেন, সঙ্গে থাকবে ৪,৬০০ গ্রেড পে।
বয়সসীমা
- AIIMS Recruitment 2025 প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- বয়সের হিসাব করা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে দু’টি ধাপে পরীক্ষা নেওয়া হবে- প্রিলিমিনারি ও মেন।
- প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ই সেপ্টেম্বর
- মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭শে সেপ্টেম্বর
উভয় পরীক্ষাই CBT (Computer Based Test) পদ্ধতিতে নেওয়া হবে।
How To Apply For AIIMS Recruitment 2025?
- আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে।
- আবেদনকারীরা www.aiimsexams.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
- আবেদন শুরু হয়ে গেছে এবং ১১/০৮/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
- আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে সাবধানতার সঙ্গে ফর্ম পূরণ করতে হবে, কারণ পরে কোনো সংশোধনের সুযোগ থাকবে না।
আবেদন মূল্য
| জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য | ৩,০০০ টাকা |
| SC/ST/EWS প্রার্থীদের জন্য | ২,৪০০ টাকা |
| PwD প্রার্থীদের জন্য | কোনো ফি নেই |
AIIMS Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| ✍ Apply Link | Apply Now |
| 📄 Official Notification | Download PDF |

