BECIL Group C Recruitment 2025: বিভিন্ন যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের দপ্তরে কাজের সুবর্ণ সুযোগ! ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ BECIL (Broadcast Engineering Consultants India Limited) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জুলাই মাসেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা ৩০ জুলাই, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যাঁরা বর্তমানে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরির জন্য চেষ্টা করে চলেছেন, তাঁদের কাছে এটি একটি দুর্লভ সুযোগ। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
নিয়োগযোগ্য পদসমূহ
- ড্রাইভার
- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
- ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
- GIS অপারেটর
মোট শূন্যপদের সংখ্যা
১৭টি।
মাসিক বেতন কাঠামো
প্রতিমাসে বেতনের এর সঙ্গে প্রযোজ্য সরকারি সুযোগ-সুবিধাও মিলবে।
| পদের নাম | প্রতিমাসে বেতন |
| MTS পদের জন্য | ১৯,৭৬০/- টাকা |
| ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য | ২৩,২১৮/- টাকা |
| ড্রাইভার পদের জন্য | ২৫,৫০৬/- টাকা |
| GIS অপারেটর পদের জন্য | ২৫,৫০৬/- টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- BECIL Group C Recruitment 2025 তে ইচ্ছুক প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
- ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। টাইপিং গতি থাকতে হবে ৩০ থেকে ৪৫ শব্দ প্রতি মিনিটে।
- অন্যান্য পদের জন্য: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
- বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলী জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
নিয়োগ প্রক্রিয়া
BECIL Group C Recruitment 2025 এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। আবেদনকারীর একাডেমিক নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হবে, ফলে বেশি সংখ্যক চাকরিপ্রার্থীর জন্য এখানে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে।
How To Apply For BECIL Group C Recruitment 2025?
- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই এই চাকরিতে আবেদন করতে পারবেন।
- আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ পাঠাতে হবে BECIL, নয়ডা অফিসের ঠিকানায়।
- আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই, ২০২৫
- ডাকের মাধ্যম: স্পিড পোস্ট
- আবেদনপত্র ও বিজ্ঞপ্তি নিচের লিঙ্কে পাওয়া যাবে।
আবেদন ফি
আবেদন মূল্যটি ডিমান্ড ড্রাফ্ট করে তার রশিদ জমা করতে হবে জমা দিতে হবে।
| সাধারণ ও OBC প্রার্থীদের জন্য | ২৯৫ টাকা |
| SC/ST প্রার্থীদের জন্য | কোন আবেদন মুল্য নেই |
BECIL Group C Recruitment 2025 Links
| 🌐 Official Website | Click Here |
| 📄 Official Notification | Download PDF |

