IB ACIO Recruitment 2025: প্রতিবছর বহু যুবক-যুবতী ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবার তাদের জন্য এসেছে এক চমকপ্রদ সুযোগ! কেন্দ্রের গৃহ মন্ত্রণালয়ের অধীনে থাকা IB প্রকাশ করেছে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট ৩৭১৭টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, নন-গেজেটেড গ্রুপ ‘C’ অন্তর্ভুক্ত।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদন, পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম
সহকারী সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-III (ACIO Grade-III)
মোট শূন্যপদের সংখ্যা
৩৭১৭টি।
Read More: ঝাড়গ্রাম জেলায় উচ্চমাধ্যমিক পাশে সরকারি কর্মী নিয়োগ! মাসিক বেতন পাবেন ১৫০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী, পুরুষ ও মহিলা—উভয়ই আবেদন করতে পারবেন। এখানে ন্যূনতম প্রাপ্ত নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই। তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অবশ্যই থাকতে হবে।
বয়স সীমা
১০/০৮/২০২৫ তারিখ অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
বয়সের ছাড়
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য।
| তপশিলি জাতি/উপজাতি (SC/ST) | সর্বোচ্চ ৩২ বছর |
| অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) | সর্বোচ্চ ৩০ বছর |
বেতন কাঠামো (IB ACIO Recruitment 2025)
নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সপ্তম বেতনক্রম অনুযায়ী প্রতি মাসে বেতন প্রদান করা হবে, যার প্রারম্ভিক স্কেল ৪৪,৯০০ টাকা।
নিয়োগ পদ্ধতি
- নির্বাচন প্রক্রিয়ায় থাকছে দুই ধাপের লিখিত পরীক্ষা, যার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
- সিলেবাস ও বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
How To Apply For IB ACIO Recruitment 2025?
প্রত্যেক চাকরিপ্রার্থীকে IB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ১০ আগস্ট ২০২৫ এর মধ্যে জমা করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।
আবেদন মূল্য
| সাধারণ, EWS ও OBC পুরুষ প্রার্থীদের জন্য: | ৬৫০/- টাকা (আবেদন ফি ১০০ + প্রসেসিং চার্জ ৫৫০) |
| অন্য প্রার্থীদের জন্য | ৫৫০/- (শুধুমাত্র প্রসেসিং চার্জ) |
IB ACIO Recruitment 2025 Links
| Official Website | Click Here |
| Official Notification | Download PDF |

