GRSE Kolkata Recruitment 2025: সরকারি জাহাজ নির্মাণ কারখানায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ! প্রতিমাসে ২৬,০০০/- টাকা বেতন পাবেন।

GRSE Kolkata Recruitment 2025: মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য সুখবর! সরকারি জাহাজ নির্মাণ কারখানায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। কলকাতায় অবস্থিত গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE) এই সুযোগ এনে দিচ্ছে চাকরি প্রার্থীদের জন্য।

GRSE Kolkata Recruitment 2025 এই চাকরিতে কোন কোন পদে নিয়োগ হবে? মোট কতগুলি শূন্যপদ রয়েছে? কোন যোগ্যতায় আবেদন করা যাবে? কীভাবে নিয়োগ হবে? আজকের এই প্রতিবেদনে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত উত্তর তুলে ধরা হয়েছে। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা অবশ্যই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে তবেই আবেদন করবেন।

নিয়োগকারী সংস্থা

গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)

পদের নাম

জার্নিম্যান

মোট শূন্যপদ

৫২ টি

Read More: পোস্ট অফিসে উচ্চমাধ্যমিক পাশে GDS পদে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন।

শিক্ষাগত যোগ্যতা

  1. GRSE Recruitment 2025 প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  2. পাশাপাশি পদ অনুযায়ী প্রয়োজনীয় ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ, প্রতিটি পদের জন্য নির্দিষ্ট ট্রেডে ITI কোর্স সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
  3. শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিন।

বয়স সীমা (GRSE Kolkata Recruitment 2025)

০১/০৭/২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৬ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে যথাযথ ছাড় পাবেন। এছাড়া অবসরপ্রাপ্তরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো

নিযুক্ত প্রার্থীদের দুই বছরের ট্রেনিং চলাকালে প্রথম বছরে প্রতি মাসে ২৪,০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণকালীন একাধিক সুবিধাও প্রাপ্ত হবেন। ট্রেনিং শেষ হলে কেন্দ্রের সপ্তম বেতনক্রম অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো প্রযোজ্য হবে।

নিয়োগ পদ্ধতি

প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। এরপর লিখিত পরীক্ষা, প্রাকটিক্যাল ও শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।

How To Apply For GRSE Kolkata Recruitment 2025?

  1. প্রার্থীদের www.grse.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
  2. রেজিস্ট্রেশন ও আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আগামী ০৪/০৮/২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  3. নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য নিচের লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি অবশ্যই ডাউনলোড করুন ও ভালোভাবে পড়ে নিন।

GRSE Kolkata Recruitment 2025 Links

🌐 Official WebsiteClick Here
✍ Apply LinkApply Now
📄 Official NotificationDownload PDF

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment